সিমিন হোসেন রিমি’র বাইরে চিন্তা করা ভুল হবে-মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী
নুরুল আমীণ সিকদার, কাপাসিয়া : বঙ্গতাজ তাজ উদ্দীন আহমদ কন্যা সিমিন হোসেন রিমি এমপি’র বাইরে চিন্তা করা ভুল হবে, বললেন- মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ২২ দিন ব্যাপি জেল হত্যা দিবসের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
২৬ নভেম্বর বিকাল ৫টায় উপজেলা শহরে প্রয়াত নেতা খালেদ খুররম এর বাসার সামনে এ অনুষ্ঠান হয়।
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ কন্যা সিমিন হোসেন রিমি এমপি, আওয়ামীলীগ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামলীগ সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু এবং বঙ্গতাজ এর হত্যা একই সূত্রে গাঁথা। খুনিরা মুক্তিযোদ্ধের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু ইতিহাস কখনো মুছা যায়না। তাজউদ্দীন আবেগ দিয়ে কোনো কাজ করতেননা। তিনি ছিলেন দূরদর্শী নেতা। তাই নয় মাসে এ দেশ স্বাধীন করেছিলো। তিনি কাপাসিয়া বাসীর উদ্দেশ্যে আরও বলেন, রিমি এমপি’র বাইরে চিন্তা ভুল হবে।
সিমিন হোসেন রিমি বলেন, জাতীয় চার নেতাকে হত্যার পর স্বাধীনতা বিরোধী চক্ররা জানাযা পড়তে নিষেধ করেছিলো। জনতার চাপে জানাযায় হয়েছে। এমনকি দোয়া ও মিলাদ পড়তে নিষেধ করেছে।
ইকবাল হোসেন সবুজ বলেন, কাপাসিয়ার উর্বর মাটির সন্তান মুক্তিযোদ্ধের সময় নেতৃত্ব দিয়ে দ্রৃত সময়ে দেশ স্বাধীন করেছে। তাই আজ আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করছি। বাংলাদেশ আজ উন্নয়নের রুল মডেল। বঙ্গবন্ধুর পরিবার সততার মূর্ত প্রতিক হিসেবে বিশে^ খ্যাতি অর্জন করেছে অপরদিকে জিয়ার পরিবার দুর্নীতির জন্য চ্যাম্পিয়ন।

নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল
শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা
নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী
নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা 