News Bangla 24 BD | ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ বিতরণ - News Bangla 24 BD
News Head
 তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ বিতরণ


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে আড়াই’শ কৃষকদের মাঝে বিনামুল্যে জিংক সমৃদ্ধ (ব্রি-ধান -৬২ ও ৭৪)ধান বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার সাগান্না ইউনিয়ন পরিষদে এ ধান বীজ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন (আলাউদ্দীন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন ধারা’র নির্বাহী পরিচালক কৃষিবিদ শহিদুল ইসলাম, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর এআরডিও কৃষিবিদ মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,উন্নয়ন ধারার প্রকল্প সমন্বয়কারী প্রফুল্ল কুমার, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহম্মেদ রনি। অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়ন ধারার কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম।
পরে হারভেস্ট প্লাস বাংলাদেশ এর সহযোগিতায় উন্নয়ন ধারার আয়োজনে ওই এলাকার আড়াই’শ কৃষকদের মাঝে ৩ কেজি করে জিংক সমৃদ্ধ ব্রি-ধান-৬২ ও ৭৪ এর বীজ বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ