News Bangla 24 BD | রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন পোপ - News Bangla 24 BD
News Head
 তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন পোপ


ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের নেতা পোপ ফ্রান্সিস তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন। শান্তি ও সংহতির বার্তা নিয়ে তিনি বাংলাদেশে আসছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এটি পোপের রাষ্ট্রীয় সফর। পোপ ঢাকায় আসার আগে মিয়ানমার সফর করেন।

ঢাকা সফরকালে পোপ ফ্রান্সিস রোহিঙ্গাদের কথা শুনবেন। শুক্রবার (১ ডিসেম্বর) ১৫ সদস্যের একটি রোহিঙ্গা প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করবে। এ সময় তিনি তাদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন।

এ সফরের সঙ্গে যুক্ত একজন কূটনীতিক বলেন, ‘শুক্রবার পোপ আর্চবিশপ হাউসে আন্তঃধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। এ সময় রোহিঙ্গারাও উপস্থিত থাকবেন। এ বৈঠকের পরে তিনি আলাদাভাবে রোহিঙ্গাদের কথা শুনবেন।

রাখাইনে ২৫ আগস্ট রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রতি সহমর্মিতা জানান পোপ ফ্রান্সিস।

রোহিঙ্গাদের উপর নির্যাতনের এমন ঘটনার পর ২৭ আগস্ট তিনি সেন্ট পিটারস স্কয়ারে তীর্থযাত্রী ও পর্যটকদের উদ্দেশে বলেন, ‘আমাদের কাছে খারাপ খবর এসেছে যে, আমাদের রোহিঙ্গা ভাই ও বোনদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। আমি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। ঈশ্বরের কাছে তাদের রক্ষার জন্য প্রার্থনা করছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ