শৈলকুপায় আন্তজার্তিক প্রতিবন্ধি দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
“সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তজার্তিক প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে।
রোববার সকালে শৈলকুপার মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রশিদ বিশ্বাস বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি র্যালী বের করে।
র্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা প্রতিবন্ধি সেবা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ আল আসাদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রতিবন্ধি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইসরাইল হোসেন। বক্তারা, প্রতিবন্ধি শিশুদের শারিরীক ও মানসিক বিকাশে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল
শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা
নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক 