News Bangla 24 BD | ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে এ উপলক্ষে বুধবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি ও মুক্তিযুদ্ব স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে পায়রাচত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমান্ডার ও জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা আমির হোসেন মালিতা, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার সিদ্দিক আহম্মেদ, শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মনোয়ার হোসেন মালিতাসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, মুক্তিযোদ্ধাদের অবহেলিত গণকবরগুলো সংরক্ষনের দাবী জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ