News Bangla 24 BD | কালীগঞ্জে চার সন্তানের জনককে কুপিয়ে হত্যা, আটক-৩ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

কালীগঞ্জে চার সন্তানের জনককে কুপিয়ে হত্যা, আটক-৩


কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে মোঃ সাইকুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তি  মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

নিহত সাইকুল ইসলাম বড়নগর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাহাত, রুবেল ও জুলহাস নামের ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার ৪ সন্তানের জনক সাইকুল ইসলামকে বৃহস্পতিবার রাতে কতিপয় সন্ত্রাসী রাস্তা থেকে তুলে নিয়ে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে কালীগঞ্জের বড়নগর এলাকায় রাস্তার পাশে ফেলে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার অবস্থা বে-গতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেকে রেফার্ড করেন। পথিমধ্যে অবস্থার অবনতি হওয়ায় তাকে টঙ্গীর ক্যাথারসিস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি শুক্রবার সকালে মৃত্যুবরণ করেন।

নিহত সাইকুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে দীর্ঘদিন যাবৎ একই এলাকার প্রবাসী আজিজুলের ছেলে আরিফ হোসেন, মেয়ের জামাই নাঈম, মোসলেউদ্দিনের ছেলে কবির হোসেন, হযরত আলীর ছেলে আল-আমিনসহ আহসান উল্লাহ ও নৈমুদ্দিনের সাথে তার বিরোধ তথা শত্রুতা চলে আসছিলো। শুধু তাই নয়, জমি-জমার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সোমবার গাজীপুর কোর্টে সাইকুল ইসলাম হাজিরা দিতে গেলে কবির, আল-আমিন গং হত্যার হুমকী দিয়েছিলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করেন সাংবাদিকদেরকে বলেন এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তার হলো- রাহাত, রুবেল ও জুলহাস। তিনি বলেন- ঘটনার তদন্ত চলছে। অচিরেই মূল রহস্য উদ্ঘাটিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ