News Bangla 24 BD | ঝিনাইদহ ডিবি পুলিশের অভিযানে ৭৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-২ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ঝিনাইদহ ডিবি পুলিশের অভিযানে ৭৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-২


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ডিবি পুলিশের সফল অভিযানে ৭৫০ বোতল ফেনসিডিল, বহনকারী পিকআপ ভ্যানটি সহ দু’জনকে গ্রেফতার করেছে। ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা-ঝিনাইদহ রাস্তার বর্ষা ফিলিং স্টেশনের সামনে থেকে সাড়ে ৭’শ বোতল ফেনসিডিলসহ সফি মোল্লা (৩৭) ও সজিব হোসেন (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃত সফি মোল্লা সদর উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত আব্দুল আলীম মোল্লার ছেলে ও সজিব হোসেন একই এলাকার ইব্রাহিম প্রধানের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ায় মাদকদ্রব্য পাচার করা হচ্ছে। এধরণের গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে এস আই মকলেচুর রহমান, সেলিম রেজা, এ এস আই সোহেল শেখ, ওবাইদুর রহমান সেখানে অভিযান চালায়। এ সময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বর্ষা ফিলিং স্টেশনের সামনে থেকে সাড়ে ৭’শ বোতল ফেনসিডিলসহ সফি মোল্লা ও সজিব হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় বহনকারী পিকআপ ভ্যানটি। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ