কাপাসিয়া প্রতিনিধি : নির্যাতনে শিকার ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বেগম রোকেয়া দিবসে জয়িতা পুরস্কার পেলেন দুই নারী।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠান হয়।
জয়িতাপ্রাপ্তরা হলেন, কাপাসিয়া উপজেলার বরুণ গ্রামের এসিডদগ্ধ সামসুন নাহার, পাবুর গ্রামের বাসিন্দা উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি কানিজ ফাতেমা রুহিতা।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ব্যবস্থাপক মোসা. সামসুন নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার, ব্র্যাক কর্মকর্তা ওবায়দুর রহমান, উদ্যোগী নারী উন্নয়ন কাপাসিয়ার সভাপতি খাদিজা খানম, আকরাম হোসেন রিপন প্রমুখ।
এছাড়া গত বুধবার দুপুরে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে অন্যান্য জয়িতা প্রাপ্তহলেন, শ্রীপুরের সালমা আক্তার, কালীগঞ্জের ইতি রানী, মিনারা বেগম, ঝুমুর আক্তার।

নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল
শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা
নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক 