রাজারহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পল্লি চিকিৎসকে পিটিয়ে হত্যা
মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রাজারহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পল্লি চিকিৎসকে পিটিয়ে হত্যা।কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম নামক এলাকায় শনিবার বিকেলের দিকে ছাগল আলু ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের পিটুনিতে আমিনুল ইসলাম (৪০) নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,পল্লি চিকিৎসক আমিনুল ইসলামের ছাগল বাড়ির পার্শ্ববর্তী বাদশা মিয়ার আলু ক্ষেত নষ্ট করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাদশা মিয়া ও তার লোকজন পল্লি চিকিৎসক আমিনুলকে বেধরক মারপিট করলে গুরুতর আহত অবস্থায় আমিনুল কে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রবিবার (১৪ জানুয়ারি) রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোখলেসুর রহমান জানান- এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ 