গোপালগঞ্জে ট্রলিচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু
গোপালগঞ্জে ট্রলিচাপায় চম্পা মণ্ডল নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত চম্পা গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি খুলনার দাকোপ উপজেলার ডালিয়াখালী গ্রামে। তার বাবার নাম সুদেব মণ্ডল।
এ ঘটনায় বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঘোনাপাড়ায় মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। ফলে সড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, বিশ্ববিদ্যালয়ের শীতের ছুটি শেষে হয়েছে শনিবার। রোববার থেকে শুরু হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যোগ দিতে শনিবার খুলনা থেকে বাসে করে ঘোনাপাড়া আসেন চম্পা। বাস থেকে নামার পর একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন 