News Bangla 24 BD | কালীগঞ্জের বালু নদী থেকে মেশিনগান গুলি ও ম্যাগজিন উদ্ধার - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

কালীগঞ্জের বালু নদী থেকে মেশিনগান গুলি ও ম্যাগজিন উদ্ধার


গাজীপুর কালীগঞ্জের বালু নদী থেকে আট রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ একটি চায়নিজ সাব-মেশিনগান উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। এঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
রোববার দিবাগত রাতে গাজীপুরের কালিগঞ্জের নাগরী ইউনিয়নের পিপুলিয়া গ্রামের একটি ব্রিজের নিচে বালু নদী থেকে ওই অস্ত্রগুলি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ অস্ত্র উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
ওসি আলম চাঁদ জানান,রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানা পুলিশ পিপুলিয়া ব্রিজের নিচে বালু নদীতে অভিযান চালায়। পরে সেখানে একটি ট্রাভেলিং ব্যাগের ভেতর রাখা আট রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ একটি চায়নিজ সাব মেশিনগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় স্থানীয় থানা পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ