শ্রীপুরে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত
শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন পোশাক শ্রমিক ইয়াসমিন আক্তার (২৫), কলেজ ছাত্রী দিপা রাণী মল্লিক (১৮) ও অজ্ঞাত এক যুবক (২৮)।
সোমবার সকালে ও রোববার রাতে এ ঘটনা ঘটে।
মুলাইদ হাসিন সোয়েটার কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা কামরুজ্জামান জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে কারখানা ছুটি পর বাসায় ফেরার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় অজ্ঞাত গাড়ির নিচে চাপা পড়ে ইয়াসমিন আক্তার নামে এক শ্রমিক আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। নিহত ইয়াসমিন মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। অপরদিকে, মাওনা হাইওয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে কাভার্ড ভ্যান চাপায় অজ্ঞাত এক যুবক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পথে সে মারা যায়। এঘটনায় কভার্ডভ্যানটি আটক করা হলে চালক পালিয়ে গেছে। ধলাদিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ বোরহানুল কবির মিলন জানান, রোববার সকালে বাড়ি থেকে কলেজে আসার পথে ঢাকা-কাপাসিয়া সড়কে রাজাবাড়ি ব্রিজ এলাকায় পথের সাথী পরিবহনের একটি বাসের ধাক্কায় দিপা রাণী মল্লিক (১৮) আহত হয়। পরে ওই রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত দিপা জয়নারায়নপুর গ্রামের পরশ মল্লিকের মেয়ে। সে ধলাদিয়া ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ছাত্রী।

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন 