News Bangla 24 BD | গাজীপুরে কারারক্ষীদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

গাজীপুরে কারারক্ষীদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ


৫০তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ রিক্রুটদের শপথগ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী। তিনি রিক্রুটদের কুচকাওয়াজ পরিদর্শন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে তিনি কৃতি রিক্রুট রংপুর কারাগারের কারারক্ষী আরাফাত হোসেন, নড়াইল জেলা কারাগারের কারারক্ষী শিপ্রা বিশ্বাস ও ভোলা জেলা কারাগারের আসাদুজ্জামান রাসেলের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে কারা মহা পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন, কারা উপ মহা পরিদর্শক মোঃ বজলুর রশীদ, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো” মিজানুর রহমান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- এর জেলসুপার প্রশান্ত কুমার বনিক সহ কারাগার সমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে তিনি কারারক্ষীদের আন-আর্মড কম্ব্যাট ডিসপ্লে ও পিটি ডিসপ্লে উপভোগ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ