News Bangla 24 BD | কালীগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীদের দু’দিনের কর্মবিরতি - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

কালীগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীদের দু’দিনের কর্মবিরতি


কালীগঞ্জ প্রতিনিধি : পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দুইদিন পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে। সোমবার সকাল ৯টা থেকে চলছে এ কর্মবিরতি। থাকবে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত। তবে এ সময় পৌরসভায় সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানান ভূক্তভোগী কয়েজন।
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কালীগঞ্জ শাখার সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন ঢাকা বিভাগীয় যুগ্ম সম্পাদক দুলাল মোড়লের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- কালীগঞ্জ পৌর সচিব মো. মিলন মিয়া, প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদুজ্জামান, সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, স্বাস্থ্য সুপারভাইজার মোশারফ হোসেন, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস, কর নির্ধারক বেলায়েত হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ