কালীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সস্ট্রাক্টর সড়ক দুর্ঘটনায় নিহত
কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সস্ট্রাক্টর মো. মাহবুবুর রহমান (৪৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
সোমবার দুপুরে কালীগঞ্জ-টঙ্গী সড়কের শিমুলীয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. হাবিবুর রহমার প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের বরাত দিয়ে জানান, দুপুর ১২টার দিকে গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ-টঙ্গী সড়ক হয়ে তার কর্মস্থল উপজেলা রিসোর্স সেন্টারে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি কভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনাস্থল পরিদর্শণ করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, উপজেলা মৎস্য অফিসার মো. লতিফুর রহমান, শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন, সমাজসেবা অফিসার মো. শাহাদাৎ হোসেন, ও অন্যান্য সহকর্মীরা। এ সময় সহকর্মীরা উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. মাহবুবুর রহমানের নিথর মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন 