News Bangla 24 BD | যশোরে ৪ ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

যশোরে পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের চার ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত চার ডাকাতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার ভোররাতে যশোর সদর ও ঝিকরগাছা উপজেলা থেকে এই চার লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই মোখলেসুর রহমান জানান, শনিবার ভোররাতে যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় গোলাগুলি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি ওয়ান-শুটার গান, দুই রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ, পাঁচটি ধারালো অস্ত্র, দড়ি, স্যান্ডেলসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

অপরদিকে, ঝিকরগাছা থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার চাপাতলা মাঠ থেকে এই লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে। তবে নিহত ডাকাতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঝিকরগাছা থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম জানান, গ্রামবাসীর মাধ্যমে ডাকাত পড়েছে, এমন সংবাদ পেয়ে পুলিশ উপজেলার চাপাতলা মাঠে অভিযান চালায়। এ সময় সেখান থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। একইসঙ্গে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, গাছি দা, রাম দা, চাইনিজ কুড়ালসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ