কালিয়াকৈরে মেট্রোসেম সিমেন্টের রাজমিস্ত্রী সন্মেলন
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে বিল্ডিং নির্মাণের কারিগর রাজ মিস্ত্রীদের নিয়ে এক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদের মিলনায়তনে বাংলাদেশের ১১তম স্থান অধিকারী রপ্তানিকারক সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেট্রোসেম সিমেন্ট লিঃ এ সন্মেলনের আয়োজন করে। সন্মেলনে উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক রাজমিস্ত্রীকে টেকনিক্যাল প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা সফিপুর এলকার জেএন ট্রেডার্সের মালিক মোঃ আব্দুল জব্বার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে বক্তব্য রাখেন,মেট্রোসেম সিমেন্ট লিঃ এর সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার মোবারক আলী ভূইয়া, সিনিয়র ব্যবস্থাপক দেওয়ান আছিরুল,উপ-সহকারী ব্যবস্থাপক শাহ আলম খান,সহকারী ব্যবস্থাপক (টেকনিকাল সাপোর্ট) নাইম রহমান,সহকারী ব্যবস্থাপক (ব্যান্ড ডিপাম্র্ন্টে )নাজমুল হাসান প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা গুণগতমান ও কার্যকারিতাসহ মেট্রোসেম সিমেন্টের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন।

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন 