উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় এক পথচারি যুবকের মর্মান্তিক মৃত্যু
মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় এক পথচারি যুবকের মর্মান্তিক মৃত্যু। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পৌরসভার নারিকেল বাড়ী নামক এলাকায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালের দিকে বালু ভর্তি ট্রাক্টরের ধাক্কায় মশিউর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ‘মশিউর’ উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা নামক এলাকার আবু বক্করের ছেলে।
জানা যায়,মশিউর নারিকেল বাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের জামাতা। সকালে সে ঐ এলাকার দোকান থেকে চা খেয়ে ফেরার পথে বালু ভর্তি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন 