গাজীপুরে ইসলামিক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ
গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি মঙ্গলবার বিকালে গাজীপুর শহরের বাসস্ট্যান্ড অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর প্রতিনিধি নবাগত গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও ফিল্ড অফিসার মোহাম্মদ আল আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবাগত গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম, এ বারী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক গাজী আনোয়ারুল হক। পবিত্র কোরআন তেলোয়াত করেন তানযিমুল উম্ম্যাহ ক্যাডেট হিফজ মাদ্রাসার শিক্ষার্থী মোঃ ওমর ফারুক।
জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রতিযোগীদের মাঝে ৭টি বিষয়ে ২০ গ্রুপে ৬০টি পুরস্কার বিতরণ করা হয়। যারা প্রতিযোগিতায় বিজয়ী তারা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, মাদ্রাসার প্রতিযোগী, শিক্ষক-শিক্ষিকা ও অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন 