গাজীপুরের শ্রীপুরে একটি পিকআপ ভ্যান উল্টে তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
বুধবার ভোরে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুরগিবোঝাই পিকআপটি উল্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুউজনের নাম জানা গেলেও অপর একজনের নাম জানা যায় নি। তারা হলেন, আব্দুল হালিম (৪০) ও জামাল উদ্দিনের (৩৫)। তবে তাদের বিস্তারিত তথ্য পাওয়া যায় নি।
আহতরা হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া (২০) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়া (১৮)।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হুসেন জানান, বুধবার ভোরে ভালুকা থেকে মুরগী বোঝাই একটি পিকআপ ভ্যান গাজীপুরের বোর্ডবাজারে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং অপর দুই যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
মরদেহ তিনটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন 