সংবিধান অনুযায়ী নির্বাচন চায় জাতীয় পার্টি : সিলেটে এরশাদ
তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং সংবিধানের আলোকেই জাতীয় সংসদ নির্বাচন চায় জাতীয় পার্টি- এমনটি উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন- ‘জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে, নির্বাচনে বিশ্বাস করে। কেননা নির্বাচন ছাড়া সরকার গঠন করা যায়না, প্রতিবাদ করা যায় না।’
বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে সিলেটে শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও যোগ করেন- ‘জাতীয় পার্টি তত্ত্বাবধায় সরকারেও বিশ্বাস করেনা, এ কারণে সংবিধান অনুযায়ী নির্বাচন চান তারা। আর এই নির্বাচনে ৩০০ আসনেই দলের প্রার্থী দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।’
এর আগে বেলা পৌনে ২টায় হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান এরশাদ। সেখান থেকে সরাসরি শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে দরগাহ এলাকায় রওয়ানা হন। সোয়া দুইটায় তিনি মাজারে এসে প্রবেশ করেন। সেখানে দোয়া ও ফাতেহা পাঠ করেন তিনি। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন।
পরে শাহপরান (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। জিয়ারতের পর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ শেষে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। বিকেলে হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, মেজর (অব.) খালেদ আখতারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ 