News Bangla 24 BD | ৫ ফেব্রুয়ারি সিলেট আসছেন খালেদা জিয়া - News Bangla 24 BD
News Head
 মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের পর এবার সিলেট সফরে আসছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামী ৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন সড়ক পথে সিলেটে আসবেন বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
তিনি জানান, শনিবার সকাল সোয়া ১০টার দিকে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিলেট সফরসূচি চূড়ান্ত হয়েছে। খালেদা জিয়া ওই দিন হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন। তিনি ওই দিন সিলেটে রাতযাপন করবেন বলে জানান আলী আহমদ।
এদিকে, খালেদা জিয়ার সিলেট আগমনের সংবাদ পেয়ে উজ্জীবিত দলের নেতা-কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দলের নেতা-কর্মীরা বিষয়টি ব্যাপক হারে প্রচার করছেন।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গত ১ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সিলেট সফর করে দুই আউলিয়ার মাজার জিয়ারত করেন। তারা ওইদিন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ