ঝিনাইদহে এক রাতেই বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক ৬৯ ॥ ৭ টি ককটেল উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৬৯ জনকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ৭ টি ককটেল।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। এ অভিযানের অংশ হিসাবে জেলার ৬ টি উপজেলা থেকে বিএনপি-জামায়াত নেতাকর্মী সহ ৬৯ জনকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় ৭ টি ককটেল। এর মধ্যে সদর উপজেলাতে ২০, শৈলকুপায় ১৫, হরিনাকুন্ডুতে ৫জন , কালীগঞ্জ থেকে ৫ জন, কোটচাঁদপুরে ৭ এবং মহেশপুর থেকে ১৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে গেলরাতে ঝিনাইদহ সদর থানার নাশকতার মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদকে যশোর বিমানবন্দর থেকে আটক করা হয়।

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ 