নাশকতার আশংকায় ঝিনাইদহে ৩ প্লাটন বিজিবি মোতায়েন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঝিনাইদহে নাশকতার আশংকায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি জামায়াত নেতাকর্মীসহ ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলার ৬ টি উপজেলা থেকে অভিযান চালিয়ে ১৬ জামায়াত ও ৩০ জন বিএনপি নেতাকর্মী সহ ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭ টি ককটেল উদ্ধার করা হয়। এদিকে পুলিশ,ডিবি,ডিএসবি,সার্জেন্ট অফিসার কৃষ্ণ সরকার বৃহস্পতিবার সকাল থেকেই সতর্ক অবস্থায় রয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অফিস-আদালত এলাকায় টহল জোরদার করেছে। এছাড়াও ঝিনাইদহে যৌথভাবে পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি টহল শুরু করেছে। সকাল সাড়ে ৯টা থেকে তারা পুলিশের সাথে যৌথ টহলে অংশ নিচ্ছে। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন শৈলকুপা সার্কেল এসপি তারেক আল্ মেহেদী।

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ 