ঝিনাইদহ পুলিশ সুপারের সফল অভিযানে ৮০ জন গ্রেফতার, ১০ টি ককটেল উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমানের কঠোর উদ্দ্যেগে বিশেষ অভিযানে ৮০ জন গ্রেফতার, ১০ টি ককটেল উদ্ধার হয়েছে। ঝিনাইদহে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে জামায়াত ও বিএনপির ৪৬ জন নেতাকর্মীসহ ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর জেলার বিভিন্ন স্থানে নাশকতা বিরোধী অভিযান চালানো হয়। এসময় সদর থেকে ৫ টি ককটেলসহ জামায়াত-বিএনপির ১৬ জন, শৈলকুপা থেকে ৩ টি বোমাসহ ৪ জন বিএনপি, হরিণাকুন্ডু থেকে ১৩ বিএনপি-জামায়াত, কালীগঞ্জ থেকে ১ বিএনপি ১ জামায়াত, কোটচাঁদপুর থেকে ৩ বিএনপি-জামায়াত ও মহেশপুর থেকে ২ টি ককটেলসহ ৮ জামায়াত-বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে আরও ৩৪ জনকে।

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ 