সিলেটে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি বিএনপির ২শ
সিলেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায়একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপি-ছাত্রদলের প্রায় ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
শুক্রবার সকালে উপ-পরিদর্শক (এসআই) অনুপ চৌধুরী বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ওসি গৌসুল হোসেন। তিনি জানান, মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার রায়ের পর বিএনপি নেতাকর্মীরা সিলেটের আদালত এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এসময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।পরে পুলিশ টিয়ারশেল ও শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন 