News Bangla 24 BD | সিলেট নগরীতে বিএনপির বিক্ষোভ মিছিল - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয় এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিক্ষোভ মিছিলটি তারা শান্তিুপুর্ণভাবে করতে পেরেছে। পুলিশ কিংবা ছাত্রলীগ কেউই বাধা দেয়নি।
শুক্রবার বাদ জুম্মা দরগা গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে বিএনপির নেতা কর্মীরা দরগা মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।

এসময় চৌহাট্টা পয়েন্টে পুলিশ অবস্থান নিলেও মিছিলে বাধা দেয়নি তারা। পুলিশি কোন বাধা না পাওয়ায় শান্তিপুর্ণভাবে বিক্ষোভ শেষ করে বিএনপি। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম।
বিএনপির এই মিছিল নিয়ে নগরবাসীর মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছিল।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর বন্দর বাজার এলাকায় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ধাওয়া ধাওয়ীর সময় আওয়ামী লীগ-ছাত্রলীগের পক্ষের চারজনকে প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার করতে দেখা গেছে।

বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া ধাওয়ীর পর বিএনপি-ছাত্রদল নেতাকর্মী সেখান থেকে সটকে পড়েন। পরে পুরো বন্দর বাজার এলাকার দখল নেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন বলে বিএনপি দাবি করেছে।

আজকের মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, কয়েস লোদিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ