News Bangla 24 BD | ঝিনাইদহে নাশকতা এড়াতে কঠোর অবস্থানে এসপি মিজানুর রহমান - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

ঝিনাইদহে নাশকতা এড়াতে কঠোর অবস্থানে এসপি মিজানুর রহমান


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঝিনাইদহে যেকোন প্রকার বিশৃঙ্খলা, নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, আরাপপুর, বাস টার্মিনাল, হামদহ, পায়রাচত্বরসহ গুরুত্বপুর্ণ স্থানে জেলা ট্রাফিক ইনেসপেক্টর কৃষ্ণপদ সরকার সহ পুলিশি অবস্থান করছে। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নাশকতা বা কোনও প্রকার অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তার জেলার বিভিন্ন স্থানে পুলিশ ভোর থেকে তৎপর রয়েছে। তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। নাশকতা এড়াতে আমরা কঠোর অবস্থানে আছি। জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা শহরসহ ৬ টি থানায় ৫ শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। সকাল সাড়ে ৯টা থেকে তারা পুলিশের সাথে যৌথ টহলে অংশ নিচ্ছে। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করেছে। বর্তমানে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন শৈলকুপা সার্কেল এসপি তারেক আল্ মেহেদী।

এ বিভাগের অন্যান্য সংবাদ