News Bangla 24 BD | শৈলকুপায় ৬’শ মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

শৈলকুপায় ৬’শ মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ৬’শ মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা’র সভাপতিত্বে প্রধান অতিথি আব্দুল হাই এমপি’র উপস্থিতিতে এ শীত বস্ত্র বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মকবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্ল, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক তানভীর পারভেজ রুবেল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব বাহাদুরসহ আওয়ামীলীগ তার অঙ্গসংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৬শ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে শীতবন্ত্র বিতরনের সময় অতিথিবৃন্দ সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে সকল মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ