News Bangla 24 BD | যেখানে শাল কপিচ সেখানেই ব্যবস্থাপনা - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

 ‘গাজীপুরে যেখানে শাল কপিচ সেখানেই ব্যবস্থাপনা’ এই স্লোগানে শাল কপিচ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর সদরের বিকেবাড়ী বিটের জয়নাতলী এলাকায় শাল কপিচ ব্যবস্থাপনা নিয়ে বিভাগটির সঙ্গে উপকারভোগীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বনের উপকারভোগী সদস্য আব্দুল হকের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা এ.এস.এম জহির উদ্দিন আকন (ডিএফও)। বিশেষ অতিথি ছিলেন বিভাগটির সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাজী নুরুল করিম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাওয়াল ও পার্ক রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম, বিকেবাড়ী বিট অফিসার কাজী সাইফুল ইসলামসহ বনের স্টাফ ও অর্ধশতাধিক উপকারভোগী সদস্য। সভায় উপকারভোগীদের প্লটের সীমানা চিহ্নিতকরণ, উপকারভোগী সদস্যদের নতুন কমিটি গঠনসহ শাল কপিচ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া শুষ্ক এ মৌসুমে বনে অগ্নিকান্ড ঠেকাতে বন বিভাগ উপকারভোগীদের বিভিন্ন পরামর্শ দেন। সভার দ্বিতীয় পর্বে বিট কর্মকর্তা কাজী সাইফুল ইসলামের সঞ্চালনায় ২০০২-২০০৩ ও ২০০৩-২০০৪ সনের শাল কপিচ ব্যবস্থাপনা বাগানের উপকারভোগীদের সর্বসম্মতিক্রমে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ