News Bangla 24 BD | সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করব- ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করব- ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী


গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) শূন্য আসনে আসন্ন ১৩ই মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষতার ক্ষেত্রে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা পালনের আশাবাদ কামনা করছেন জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী, জাপা চেয়ারম্যান- সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা- ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।শুক্রবাবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরো বলেন- বর্তমানে দেশে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। কিন্তু, সুন্দরগঞ্জবাসী হিসেবে আমরা আজও পিঁছিয়ে রয়েছি। এই পিঁছিয়ে পড়া থেকে আমাদেরকে সামনের দিকে এগুতে হবে। একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, শিক্ষা, চিকিৎসা সেবা, যথাযথ আইনের শাসন ব্যবস্থাসহ যে কোন বিষয়ে দ্বিধা-বিভক্তি বা ভেদাভেদ উপেক্ষা করে সুন্দরগঞ্জকে সুন্দররূপে সাঁজানো হবে। এসময় তিনি বলেন- বর্তমান সরকার সাংবাদিকদের পূর্ণস্বাধীনতা দিয়েছে। তাই, সকল প্রকার অনিয়ম-দুর্নীতি, অন্যায় রোধে এবং এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্ববহ। আসন্ন ১৩ই মার্চ এই সুন্দরগঞ্জ শূণ্যাসনের উপ-নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষতার ভিত্তিতে সুন্দর হয়; সে লক্ষ্য সাংবাদিকদের ভুমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে তিনি বলেন, “আমি সুন্দরগঞ্জবাসীর সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব। নির্বাচিত হবার পর এলাকাতেই থাকব। কোন দ্বিধা- বিভক্তিতে বিশ্বাস করি না- করবও না। সুন্দরগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়ন মূলক কাজ করে যাব”। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক- আব্দুল মান্নান মন্ডল, জাপা নেতা ও রামজীবন ইউপি’র সাবেক চেয়ারম্যান- এটিএম এনামূল হক মন্টু, সোনারায় ইউপি’র সাবেক চেয়ারম্যান- আনছার আলী সরদারসহ উপজেলা জাপা ও তার অন্যান্য অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ