News Bangla 24 BD | হরিণাকুন্ডুর ভায়না ইউনিয়ন পরিষদ থেকে চাউল চুরির সময় ২ জন আটক - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

হরিণাকুন্ডুর ভায়না ইউনিয়ন পরিষদ থেকে চাউল চুরির সময় ২ জন আটক


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়ন পরিষদ থেকে চাউল চুরির সময় দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে চুরির সময় হাতে নাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-ওই ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তরিকুল ইসলাম ও ট্যাক্স আদায়কারী মানোয়ার হোসেন। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি মামলা হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত হোসেন জানান, ভায়না ইউনিয়ন পরিষদের গুদাম থেকে ভিজিডির চাউল চুরি করা হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এসময় চাউল চুরির সময় হাতে নাতে ওই ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তরিকুল ইসলাম ও ট্যাক্স আদায়কারী মনোয়ার হোসেনকে আটক করা হয়। তবে এ ঘটনার সাথে ইউনিয়নের চেয়ারম্যান ছমির উদ্দিনের যোগসাজস রয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, চাউল চুরির ঘটনাটি সঠিক। চেয়ারম্যান ছমির উদ্দিনের নির্দেশেই চাউল চুরি করা হচ্ছিল। ইউনিয়ন পরিষদ থেকে চাউল চুরি হচ্ছে সেটা চেয়ারম্যান জানবে না, এটা হতে পারে না। এছাড়াও ওই চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নিতীর অভিযোগ করেন এলাকাবাসী। চেয়ারম্যান ছমির উদ্দিন বলেন, শনিবার ইউনিয়ন পরিষদের অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে ৩০ কেজি করে ২০৩ বস্তা ভিজিডির চাউল উপজেলা খাদ্য গুদাম থেকে উত্তোলন করে পরিষদের গুদামে রাখা হয়। রাতে চাউলের বস্তাগুলো সাজিয়ে রাখার জন্য কর্মচারীদের বলা হলে তারা চাউলের এলোমেলো বস্তা গুলো গুদামেই সাজিয়ে রাখছিল। চুরির সাথে সে বা তার পরিষদের কেউ জড়িত না। ঘটনাটি মিথ্যা ও সাজানো। এ ব্যাপারে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত স্বাপেক্ষে এ ঘটনায় যারা জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ