ঝিনাইদহ প্রতিনিধিঃ
পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়-ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। আর এ বসন্তকে বরণ করে নিতে দেশ জুড়ে ছিলো নানা অনুষ্ঠানের আয়োজন। ঝিনাইদহেও এর প্রভাব বাদ পড়েনি বসন্তকে বরণ করতে মঙ্গলবার সকাল থকে বিভিন্ন স্কুল-কলজে ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব উদযাপন করা হয়। সকালে শহরের মডার্ণ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এইড নামে একটি সংগঠন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। মনিংবেল চিল্ড্রেন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক শাহীনুর আলম লিটন জানান, প্রতি বছরের ন্যায় এবারও বসন্তবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করে মনিংবেল চিল্ড্রেন একাডেমী। এতে নানা রঙের পোশাকে বিভিন্ন ভাবে সেজে সব বয়সের মানুষ বসন্ত উৎসবে অংশ নেয়।

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ 