News Bangla 24 BD | ঝিনাইদহে কৃষিবিদ দিবস পালিত - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে কৃষিবিদ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষিবিদ ইনস্টিটিউট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে শহরের পায়রাচত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন কৃষিবিদরা। পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে আলেচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএম আব্দুর রউফ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান, মোবারকগঞ্জ সুগার মিলের ডিজি (প্রশাসন) দিলিপ বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা আলফাজুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, যারা কৃষি নিয়ে কাজ করে তারাই সভ্যতার নির্মাতা। প্রাচীণ মর্যাদাপূর্ণ পেশা কৃষি। দেশের উন্নয়ন করতে হলে কৃষিতে উন্নয়ন করতে হবে বঙ্গবন্ধু সেটা উপলদ্ধি করেই কৃষিবিদদের ১ম শ্রেণীর পদমর্যাদা দিয়েছিলেন, কৃষিবিদরা তার মর্যাদা রেখেছেন। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ