News Bangla 24 BD | ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বসন্ত বরণ ও পিঠা উৎসব পালিত - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বসন্ত বরণ ও পিঠা উৎসব পালিত


ঝিনাইদহ প্রতিনিধিঃ
এসেছে ফাগুন, ফুটেছে পলাশ, ফুটেছে শিমুল। গ্রাম বাংলার চিরচেনা এই ঐতিহ্যকে লালন করার লক্ষ্যে ফাল্গুনের ২য় দিনে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল দিন ব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে আয়োজন করা হয় এ উৎসবের। সকালে পিঠা উৎসবের উদ্বোধন করেন লেডিস ক্লাবের সভাপতি দিলরুবা করিম। এসময় জেলা প্রশাসক জাকির হোসেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডা: জাহিদ আহমেদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পিঠার স্টলগুলো পুলি, ভাপা, পাটি সাপটা, চিতই, নকশি, ম্যারা, লবঙ্গ লতিকা, সুজির বরফি, ঝিনুক পিঠা, রাজশাহীর ঐতিহ্যবাহী কালাইরুটিসহ হরেক রকমের পিঠা প্রদর্শণ করা হয়। পিঠা স্টলগুলো দর্শকদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়। এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ বিভাগের অন্যান্য সংবাদ