News Bangla 24 BD | ঝিনাইদহের গান্না ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিডি’র চাল বিতরণ - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

ঝিনাইদহের গান্না ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিডি’র চাল বিতরণ


ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় গান্না ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৬৪ জন উপকারভোগী কার্ডধারী নারীর মধ্যে এ চাউল বিতরন করা হয়।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ উদ্বোধন করেন চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা।

সেসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,ইউপি সচিব প্রকাশ চন্দ্র বিশ্বাস, মেম্বর শাহাবুদ্দিন সাবু,হাকিম মেম্বর,আব্দুর রশীদ,আব্দুর রহমান,সদস্য ডলি খাতুন, জান্নাতুল ফেরদৌস বিউটি , নার্গিস খাতুন,ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের নাসরিন সুলতানা শিল্পী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, ইউনিয়নের ২৭ টি গ্রামের ১’শ ৬৪ জন উপকার ভোগীদের মাঝে ১ মাসের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সার্বিক ভাবে সহযোগিতা করেন এইড ফাউন্ডেশনের ভিজিডি প্রকল্পের ময়না খাতুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ