News Bangla 24 BD | ঝিনাইদহে বিভিন্ন রাজনৈতিকদল থেকে ৫’শ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

ঝিনাইদহে বিভিন্ন রাজনৈতিকদল থেকে ৫’শ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামের বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৫ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার রাতে শহরের চাকলা পাড়ায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডুর রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল আহমেদ, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, পবহাটি গ্রামের আওয়ামী লীগ নেতা বদিরুজ্জামান ভন্ডুল, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, কাজী জাহিদ হাসান দিপু, কৃষক লীগ নেতা আনারুল ইসলাম, তৈয়ব আলী, প্রমুখ। আলোচনা সভা শেষে সদর উপজেলার পবহাটি ও হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিএনপিসহ বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা প্রধান অতিথির হাতে ফুল আওয়ামী লীগে যোগদান করেন। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য যেভাবে কাজ করছে তাতে করে বিরোধী দলের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হবার ইচ্ছে পোষণ করছে। এরই ধারাবাহিকতায় আজকে নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। যারা আওয়ামী লীগে যোগদান করেছে তাদের সকলকেই সাধুবাদ জানাই। যোগদানকৃত নেতৃবৃন্দ সেসময় বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে বিএনপির রাজনৈতিক সখ্যতা, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের অবমূল্যায়নসহ জনগণের মৌলিক দাবিগুলো নিয়ে আন্দোলন না করে ক্ষমতায় আসার রাজনীতিকে প্রধান করে তোলায় তারা বিএনপি থেকে অব্যাহতি নিয়ে আওয়ামী লীগে যোগ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ