মদনে কেশজানী বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উৎযাপন
শহীদুল ইসলাম (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণা জেলা মদন উপজেলার ০১ নং কাইটাইল ইউনিয়নে কেশজানী বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্ত ভাবে নগ্ন পায়ে হাজির হয় বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে। সকলের কণ্ঠে অনুরণিত হয়ে উঠে একুশে ফেব্রুয়ারীর অমর সঙ্গীত “ আমার ভাইয়ে রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারী আমি কী ভুলিতে পারি”। এ সময় সকলের বুকে কাল ব্যাজ শোভা পাচ্ছিল। জাতীর শ্রেষ্ঠ সন্তানদের উদ্যেশে প্রভাত ফেরীতে পুষ্পস্থবক অপর্ণের মধ্য দিয়ে দিনটি স্ককীয় সমজ্জুল হয়ে উঠে। ভোর ৬ টায় প্রভাত ফেরীর মাধ্যমে দিনে কর্মসূচি আরম্ব হয়। ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজত পরিচালনা করা হয় । একুশের চেতনায়, ২১ এর তাৎপর্য ও এর প্রভাব সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অবঃ অতিরিক্ত ডিআইজি মোঃ জহুরুল হক, সভাপতিত্ব করেন ম্যানিজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহম্মদ ও সহকারী প্রধান শিক্ষক এ এইচ এম ফয়জুল হক সহ সকল শিক্ষকদের তত্ত্ববাধয়নে একটি মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম সহ এলাকাবাসী।

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন 