গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বুধবার গাজীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরী, প্রামাণ্য চলচিত্র প্রদর্শন, বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল শেখ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এড. মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, ভাষাবীর এড. আলাউদ্দিন হোসেন, শহীদ বরকত পরিবারের সদস্য আইনউদ্দিন বরকত, অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ।
এছাড়া মাদ্রাসাতুল মানসুর বাংলাদেশ’র উদ্যোগে শুদ্ধ বাংলা বানান প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মাদ্রাসা হলরুমে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা খন্দকার মুনসুর হোসেন’র সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন শরীফ মোহাম্মদ, লাবিব আব্দুল্লা, মাওলানা শহীদুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ মহিউদ্দিন কাশেমী, অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ।
রোটার্যাক্ট ক্লাব অব গাজীপুর বনরূপা’র উদ্যোগে জয়দেবপুর রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যাপক মুকুল কুমার মল্লিক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন খন্দকার আজমল হোসেন সায়েম, জাহিদুল ইসলাম, সখিনা জামান বর্ণা, শিরিন সুলতানা, মাহফুজুল হক, মতিয়ার রহমান ও হাবিবুর রহমান প্রমুখ।

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন 