News Bangla 24 BD | গাজীপুরে কৃষকদের উৎসব - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

আতাউর রহমান সোহেল : গাজীপুরের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে  কৃষকের উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে কাঁচিটান, অন্ধের পাতিল ভাঙা, চেয়ার সিটিং, বিষের বালিশ, ভদ্রলোকের দৌড় ও তৈলাক্ত কলা গাছে ওঠাসহ গ্রামীন ঐতিহ্যবাহী হরেক রকম খেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেল ৪টা থেকে কৃষকের উৎসব অনুষ্ঠিত হয়েছে ।

কৃষকদের এ উৎসবের আয়োজন করেন ফ্রেন্ডস্ সোসাইটি নামে স্থানীয় তরুনদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শাহ্ মো. ওমর ফারুকের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশেম, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মকবুল হোসেন, ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো.মাহবুব আলম ফকির, গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক সদস্য মো.ফিরোজ মিয়া, গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.হাসান আল মাহমুদ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত সভায় কৃষকরা কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, কৃষি উন্নয়নে তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এমন আয়োজন সকল স্তরের মানুষকে অপ সংস্কৃতির চর্চা থেকে দূরে রাখবে। গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা। শিল্পায়িত হওয়ায় কৃষি জমি কমছে। কৃষকদের একটি অংশ কৃষি থেকে দূরে থাকছে। কৃষকের উৎসব এ ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ