News Bangla 24 BD | শ্রীপুরে শিশু ধর্ষণের পর মাথা থেঁতলে হত্যা! - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

শ্রীপুরে শিশু ধর্ষণের পর মাথা থেঁতলে হত্যা!


আতাউর রহমান সোহেল : গাজীপুরের শ্রীপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর মাথা থেতলে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহষ্পতিবার দিবাগত রাতে উপজেলার জৈনা বাজার আবদার গ্রামে কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের কাজীম উদ্দীনের ছেলে পারভেজ (১২) কে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। শিশুটির বড় ভগ্নিপতি (দোলাভাই) আকরাম হোসেন
এ প্রতিবেদককে বলেন সন্ধ্যার দিকে শিশুটি ও তার চাচাতো ছোট ভাইকে সাথে নিয়ে কলেজ এলাকায় দোকান পাড়ে যাচ্ছিল। ঐ সময় পারভেজ শিশুটিকে দোকান থেকে ডেকে নিয়ে যায়, তারপর থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। শিশুটির বাবা দীর্ঘ ২০ বছর ধরে জৈনা বাজার এলাকায় ব্যবসায়িক কাজে জড়িত আছেন। শিশুর পরিবারের লোকজন জানায়, বৃহষ্পতিবার সন্ধ্যার পর থেকে শিশুটিকে বাড়ীতে পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীদের বাড়ীতে বার বার খোজাখোজির পরও শিশুর খোঁজ পাওয়া যায়নি। পরে রাত ১২টার দিকে স্থানীয় আব্দুল আউয়াল ডিগ্রী কলেজের পাশের একটি গলিতে শিশুর লাশ পড়ে থাকতে দেখা যায়। একই গ্রামের কাজীমুদ্দীনের ছেলে পারভেজ (১২) স্থানীয় আব্দুল আউয়াল কলেজের পাশে একটি বাড়ির আড়ালে নিরিবিলি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষনের পর মাথা থেঁতলে হত্যা করে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় কলেজ পাড়া এলাকা থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে। শিশুটির যোনীপথে রক্তক্ষরণ ছিল এবং শিশুটির মাথা থেঁতলে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ