কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু
আবুল কাশেম : কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতি মোঃ খালেক (৪৫) হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি নওগাঁ জেলার পোরশা থানা এলাকার বাজলা পুকুর গ্রামে। তার বাবার নাম মৃত জহির উদ্দিন। খালেক মাদক মামলার আসামী ছিলেন।
শনিবার দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেলার মো. আনোয়ার হোসেন সাংবাদিকদেরকে জানান, শনিবার সকালে হাজতি খালেক হঠাৎ বুক ব্যাথার কথা জানান। ফলে প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু ঘটে।
জেলার আনোয়ার হোসেন আরো জানান ঢাকা জেলার শাহ আলী থানার একটি মাদক মামলায় ২০১৭ সালের ২৫ জুলাই খালেক আটক হয়ে কারাগারে আসেন। এ বছরের ১৫ জানুয়ারি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়।

জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক 