টঙ্গীতে ছাত্রলীগের অফিসে দুর্বৃত্ত্বদের হামলা ॥ আহত ২
টঙ্গীর ৫৩ নং ওয়ার্ড ছাত্রলীগের অফিসে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত্ব। এ ঘটনায় আহত হয়েছে টঙ্গী থানা ছাত্রলীগ নেতা রাসেদ খান মেনন (২২), ৫৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মেহেদী হাসান খান (২১)। এসময় দুর্বৃত্তরা অফিসের আসবাবপত্র ভাংচুর ও দেয়ালে টানানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।
শুক্রবার রাত সাড়ে ১০টায় বড় দেওড়া হযরত শাহজালাল রোড সংলগ্ন ওয়ার্ড ছাত্রলীগের অফিসে এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাই বেড়ে যাওয়ায় ছাত্রলীগের নেতারা সম্মিলিতভাবে প্রতিবাদ জানিয়ে আসছিল। এ নিয়ে স্থানীয় আজিজ রানার সাথে ছাত্রলীগ নেতা রাসেদ খান মেনন ও মেহেদি খানের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে আজিজ রানা, নয়ন, অনিক, পাপন, চিহ্নিত ছিনতাইকারী চয়নসহ ২০-২৫জন দুর্বৃত্ত্ব দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ওয়ার্ড ছাত্রলীগের অফিসে হামলা চালায়। এসময় অফিসের আসবাবপত্র, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদি হোসেন কানন মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মাদক ব্যবসা ও ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় ৫৩নং ওয়ার্ড ছাত্রলীগের অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবো।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, এখনো আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন 