৭মার্চ উপলক্ষ্যে কালিয়াকৈরে বর্ণাঢ্য র্যালি
কালিয়াকৈর প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের স্মৃতিবিজরিত ৭মার্চ উপলক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটি যথাযথ ভাবে পালিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা,কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালীতে অংশ নেয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারের সামনে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি 