যুদ্ধে ইরানই জয়ী, মনে করে অধিকাংশ ইসরায়েলি
আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক চুক্তি এবং সংঘাতের পর এক নতুন জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ ইসরায়েলি নাগরিক মনে করছেন—এই পরিস্থিতিতে ইরান আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে উঠে এসেছে। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি ও আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এ জরিপে ইসরায়েলি জনগণের মধ্যে তৈরি হওয়া হতাশা ও উদ্বেগের চিত্র উঠে এসেছে। গত ১৭ থেকে ২০ জুন পর্যন্ত ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলির ওপর এ জরিপ চালানো হয়।
জরিপের ফল অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৯২ দশমিক ১ শতাংশ মনে করেন, সাম্প্রতিক সংঘাতে ইরানই শেষ পর্যন্ত জয়ী হয়েছে অথবা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। অন্যদিকে, ৮২ দশমিক ৯ শতাংশ ইসরায়েলি নাগরিক মনে করছেন, এই পরিস্থিতির কারণে দীর্ঘমেয়াদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে।
জরিপে আরও দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভিত্তি হিসেবে পরিচিত ডানপন্থী জোটের সমর্থকদের মধ্যেও একই ধরনের মনোভাব রয়েছে। ডানপন্থী ভোটারদের ৯৩ দশমিক ১ শতাংশই মনে করেন, এই লড়াইয়ে ইরান জয়ী হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক চুক্তি নিয়েও ইসরায়েলিদের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে। জরিপে অংশ নেওয়া নাগরিকদের মাত্র ১২ দশমিক ১ শতাংশ এ চুক্তির পক্ষে মত দিয়েছেন। বিপরীতে ৬৩ দশমিক ২ শতাংশ মানুষ চুক্তিটির বিরোধিতা করেছেন। বিশ্লেষকদের মতে, জরিপের ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইসরায়েলের সাধারণ জনগণের বড় একটি অংশ দেশটির নিরাপত্তা ও কৌশলগত অবস্থান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সূত্র: আল-জাজিরা

যুদ্ধে ইরানই জয়ী, মনে করে অধিকাংশ ইসরায়েলি
সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা 