গাইবান্ধায় গম চাষে ঝুঁকেছে কৃষক : বাম্পার ফলনের সম্ভাবনা
গাইবান্ধা সংবাদদাতা : স্বল্প সময় ও স্বল্প খরচে অধিক লাভবান হওয়ায় এবার গাইবান্ধা জেলার সাত উপজেলার প্রত্যান্ত অঞ্চলে গম চাষে ঝুকে পড়েছে কৃষক মহল।
কৃষকদের চাষাবাদকৃত গমের বাম্পার ফলনও সম্ভাবনা দেখো দিয়েছে। ফলে তাদের মুখে ফুটেছে হাসির ঝিলিক লক্ষ্য করা গেছে। জেলার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ উপজেলা সহ বেশ কিছু গ্রামাঞ্চলে ঘুরে দেখা গেছে দিগন্ত জুড়ে দুলছে গাড় সবুজের গম ক্ষেত।
সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের তালুক বেলকার কৃষক মিজানুর রহমান বলেন, গম চাষা বাদে খরচ এবং রোগ বালাই খুব কম হয়। এবছর আমি এক বিঘা জমিতে গম চাষ করেছি, ফলন ভাল হয়েছে। গম চাষে লাভ বেশি হওয়ায় কৃষকরা দিন দিন আগ্রহী হচ্ছে এদিকে। তিনি ভাল দাম পাওয়ার আশা করছেন।
গোবিন্দগঞ্জের সামমারা এলাকার গম চাষী জলিল মিয়া জানান, গম চাষাবাদ খুব সহজ এবং স্বল্প সময়ে অধিক লাভজনক ফসল। তিনি এবছর ৫০ শতক জমিতে গমের আবাদ করেছেন। গত বছরের তুলনায় এ বছর ভালো ফলন হবে বলে তিনি আশা করছেন।
গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে ৭ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভাল ফলন পেতে মাঠ পর্যায়ে কৃষকদের নানান পরমর্শ প্রদান করা হচ্ছে বলে জানা গেছে।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী 