শ্রীপুরে গুলিতে এক ডাকাত নিহত ॥ আহত ৩
শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর তিন সদস্য।
বুধবার ভোর সাড়ে তিনটার দিকে শ্রীপুর-কাপাসিয়া সড়কের পটকা ভূঁইয়ার ভিটায় এ ঘটনা ঘটে।
পুলিশের টহল গাড়ীতে হামলার অভিযোগে ডাকাত ও পুলিশের পাল্টা গোলাগুলি হয়। পরে ডাকাতের সহযোগীর গুলিতে ওই ব্যাক্তি নিহত হয়েছে বলে দাবী করে পুলিশ।
নিহতের নাম আব্দুর রব হাওলাদার (৩৫)। সে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শিবপুর গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশীয় পাইপগান, ১টি চাইনিজ কুড়াল ও তিনটি দা’সহ উদ্ধার করেছে। এ ঘটনায় আহতরা হলেন, শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম মোল্লা, কনস্টেবল মোস্তাফিজুর রহমান ও আনসার ব্যাটালিয়নের সদস্য সুভাষ। তবে তারা কেউ গুলিবিদ্ধ হয়নি। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম মোল্লা জানান, পুলিশ রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ওই এলাকায় টহল দিচ্ছিল। এসময় একদল ডাকাত পুলিশের গাড়ী লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। পরে পুলিশ আত্মরক্ষার্থে কমপক্ষে ১২ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে। এসময় ডাকাতের সহযোগীদের গুলিতে ওই ডাকাত গুলিবিদ্ধ হয়। তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সালমা নূর জানান, পুলিশ আহত ব্যাক্তিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
পুলিশ জানায় নিহত ওই ডাকাতের নামে দেশের বিভিন্ন থানায় ৯টি ডাকাতি মামলা,২টি অস্ত্র মামলা ও ৩টি বিষ্ফোরক মামলা রয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী 