গাজীপুরে নানা কর্মসূচিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যে স্থান পাওয়া উপলক্ষে বুধবার গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তব অর্পণ র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত ব্যাতিক্রমধর্মী আলোচনা সভায় প্রাথমিক শিক্ষা স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর আলোচনা করে। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। ভাষা শহিদ কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মুকুর কুমার মল্লিক। এতে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক, সাবেক অধ্যক্ষ প্রফেসর এমএ বারী, কলেজের রেক্টর মোঃ মাহবুবুর রহমান তামিম, প্রভাষক মুনছেরুল হক তারেক ও আরিফুর রহমান, শিক্ষার্থী সালাহউদ্দিন, তানিয়া আক্তার ও রুকন উদ্দিন প্রমুখ। এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক এবং বক্তব্য রাখেন প্রফেসর এমএ বারী, অধ্যাপক মুকুল কুমার মল্লিক। সকালে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গাজীপুর জেলা বার শাখা ও জেলা আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তব অর্পণ করা হয়। এসময় গাজীপুরের জিপি অ্যাড. আমজাদ হোসেন বাবুল, পিপি অ্যাড. হারিছ উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি অ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, অ্যাড. আমানত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ডুয়েট, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট পৃথক কর্মসূচি পালন করেছে।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী 