ঝিনাইদহের নতুন কোর্টপাড়া থেকে ১৩০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের নতুন কোর্টপাড়ার র্যাব ৬’র সফল অভিযানে ১৩০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। জানা গেছে, ৮মার্চ বৃহস্পতিবার দুুপুরে ভারপ্রাপ্ত ঝিনাইদহ র্যাব ৬’র কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ খোদাদাদ হোসেন এর নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন নতুন কোর্টপাড়ার জনৈক তাহেদুল ইসলামের বাড়ির উত্তর পূর্ব কোনায় কাচা রাস্তার উপর থেকে নগরবাথান হবি চেয়ারম্যান পাড়ার মৃত ছবদুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী লালন (২২) কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশী কওে ১৩০ (একশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৯(খ) ধারার মামলা করা হয়।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি 