কালিয়াকৈরে অজ্ঞাত পরিচিত ব্যাক্তির লাশ উদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত পরিচিত জনৈক ব্যাক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কালামপুর এলাকার বনাঞ্চলের ভিতর থেকে একটি আকাশ মনি গাছের সাথে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। তার অন্ডকোষ ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার পড়নে সাদা ও কাল রংয়ের লঙ্গি রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মোঃ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি 